উক্তি পরিবর্তন | Narration Change

উক্তি (narration) আভিধানিক অর্থ হল কথন। কোন কথকের বাক কর্মের নামই হল উক্তি।

উক্তি প্রধানত দুই প্রকার। যেমন –

১. প্রত্যক্ষ উক্তি (direct narration) ও

২. পরােক্ষ উক্তি (indirect narration)।

১. প্রত্যক্ষ উক্তি (direct narration): যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন –

রাতুল বলল, “কলমটা আমার প্রয়োজন।”

২. পরােক্ষ উক্তি (indirect narration): যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানিতে রূপান্তরিতভাবে প্রকাশিত হয়, তাকে পরােক্ষ উক্তি বলা হয়। যেমন –

রাতুল বলল যে, কলমটা তার প্রয়োজন।

উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:

১. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের (“ ”) মাঝে থাকে। পরােক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লােপ পায়। প্রথমে উদ্ধরণ চিহ্নের স্থানে ‘যে’ এ সংযােজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের  (person) পরিবর্তন করতে হয়। যেমন –

প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমার মা বাড়ি নেই।”

পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, তার মা বাড়ি ছিলেন না।

২. বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন –

প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমার বাবা আজই খুলনা যাচ্ছেন।”

পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, তার বাবা সেদিনই খুলনা যাচ্ছিলেন।

৩. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরােক্ষ উক্তিতে অর্থ অনুসারী করতে হয়। যেমন –

প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “কাল তােমাদের বিদ‌্যালয় খোলা থাকবে।”

পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, পরদিন আমাদের বিদ‌্যালয় খোলা থাকবে।

৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরােক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সংঘটিত হয়।

প্রত্যক্ষ → পরােক্ষ
এই   সেই
ইহা    তাহা
এ   সে
আজ   সেদিন
আগামীকাল   পরদিন
এখানে   সেখানে
গতকাল   আগেরদিন
এখন   তখন
গতকল্য   পূর্বদিন
ওখানে   ঐখানে

৫. অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরােক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন –

প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমি এখনই আসছি’।

পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, সে তখনই যাচ্ছে।

৬. আশ্রিত খন্ড বাক্যের ক্রিয়ার কাল পরােক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে না।

৬. ক) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলেছিল, “গ্রামে খুব গরম পড়েছে।”

পরােক্ষ উক্তি : রাতুল বলেছিল যে, গ্রামে খুব গরম পড়েছিল।

অথবা, রাতুল বলেছিল গ্রামে খুব গরম পড়েছে।

৬. খ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলেছিল, “আমি বিদ‌্যালয়ে যাচ্ছি।”

পরােক্ষ উক্তি : রাতুল বলেছিল যে, সে বিদ‌্যালয়ে যাচ্ছে।

৬.গ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “আমি খুলনা যাব।”

পরােক্ষ উক্তি : রাতুল বলল যে, সে খুলনা যাবে।

প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরােক্ষ উক্তিতে কালের কোন পরিবর্তন হয় না। যেমন –

৬.ঘ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বললেন, “পৃথিবী গােলাকার।”

পরােক্ষ উক্তি : রাতুলবললেন যে, পৃথিবী গােলাকার।

৬.ঙ) প্রত্যক্ষ উক্তি: শিক্ষক বললেন, “চুম্বক লােহাকে আকর্ষণ করে।”

পরােক্ষ উক্তি : শিক্ষক বললেন যে, চুম্বক লােহাকে আকর্ষণ করে।

৭। প্রশ্নবােধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরােক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন –

প্রশ্নবােধক বাক‌্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:

৭.ক) প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “তােমরা কি ছুটি চাও?”

পরােক্ষ উক্তি : আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।

৭.খ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “কবে নাগাদ তােমাদের ফল বের হবে?”

পরােক্ষ উক্তি : আমাদের ফল কবে নাগাদ বের হবে, বাবা তা জানতে চাইলেন।

অনুজ্ঞাসূচক বাক্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:

৭.গ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “তােমরা আগামীকাল এসাে।”

পরােক্ষ উক্তি : রাতুল তাদের পরদিন আসতে বলল।

অথবা, রাতুল তাদের পরদিন যেতে বলল।

৭.ঘ) প্রত্যক্ষ উক্তি : তিনি বললেন, “দয়া করে ভেতরে আসুন।”

পরােক্ষ উক্তি : তিনি (আমাকে) ভেতরে যেতে অনুরােধ করলেন।

আবেগসূচক বাক্য বা উক্তি (narration) পরিবর্তনের কতিপয় নিয়ম:

৭.ঙ) প্রত্যক্ষ উক্তি : রাতুল বলল, “বাঃ! পাখিটি তাে চমৎকার।”

পরােক্ষ উক্তি : রাতুল আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার।

৭.চ) প্রত্যক্ষ উক্তি : ভিখারিনী বলল, “শীতে আমরা কতই না কষ্ট পাচ্ছি।”

পরােক্ষ উক্তি : ভিখারিনী দুঃখের সাথে বলল যে, তারা শীতে বড়ই কষ্ট পাচ্ছে। [সংকলিত]


সহায়িকা: বাংলা ভাষার ব‌্যাকরণ, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ‌্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।


উক্তি পরিবর্তনের নিয়ম


Follow Us on Our Youtube Channel: GEONATCUL


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *